বাসে নারীর শ্লীলতাহানির ঘটনায় হেলপার কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বাসচালকের সহকারী (হেলপার) নিজাম উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বছিলা বাসস্ট্যান্ড থেকে র্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। তিনি রমজান পরিবহনের বাসের সহকারী।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, র্যাব অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়। তাকে শুক্রবার আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভাড়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার র্যাব ৪-এর মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ধানমন্ডি ১৫ নম্বর থেকে রমজান পরিবহনে করে বছিলা আসেন। বাস বছিলা মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছানোর পর বাসের সহকারী নিজাম উদ্দিন শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ভুক্তভোগী প্রতিবাদ করলে বাসের সহকারী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করাসহ তাঁকে মারধর করে। এক পর্যায়ে শিক্ষার্থী আত্মরক্ষার্থে জুতা খুলে অভিযুক্ত ব্যক্তিকে আঘাত করেন।
ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাঁর গায়ে হাত তোলেন। ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকায় তদন্তে নেমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে র্যাব-৪।
বাসে অপ্রীতিকর পরিস্থিতির শিকার বলে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন সিদরাতুল মুনতাহা রহমান নামে এক শিক্ষার্থী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি ভিডিওটি করছি, যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’ ওই ঘটনার পর প্রশাসন তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








